রাশিয়ার কয়লা খাতে ধাক্কা

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৪৯

চলতি বছরের প্রথম আট মাসে রাশিয়ার কয়লা খাতে করোনায় চরম ধাক্কা লেগেছে। দেশটিতে এ সময় জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমে ২৬ কোটি টনের নিচে নেমে এসেছে। এর প্রভাব পড়তে যাচ্ছে ২০২০ সালে রাশিয়ার সামগ্রিক কয়লা উত্তোলনেও। করোনা মহামারির জের ধরে চলতি বছর দেশটির খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির সম্মিলিত বার্ষিক উত্তোলন সাড়ে ১০ শতাংশ কমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। কয়লা উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান ষষ্ঠ। তবে জ্বালানি পণ্যটির রপ্তানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।  —নাঈমা সুলতানা