সাধারণ শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাধারণ জনগণ বা বিনিয়োগকারীর প্রত্যাশা থাকে শেয়ার বাজার যেন সুষুমভাবে পরিচালিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার ক্রমশ উন্নতি সাধন করেছে। বাংলাদেশে শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে।
ক. সূচক কী?
খ. শেয়ার বাজার বলতে কী বোঝ?
গ. ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার ক্রয়-বিক্রয়ের কোন পদ্ধতি অবলম্বন করে? বর্ণনা কর।
ক. সাধারণ শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়।
খ. যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে প্রতিষ্ঠান কাজ করে, তাকেই শেয়ার বাজার বলে।
গ. শেয়ার বাজারের সূচক প্রতিনিয়ত ওঠা-নামা করে। এসব ওঠা-নামা বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য দেয়। এ সূচকের ওঠা-নামা শেয়ার বাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর শেয়ারমূল্য ওঠা-নামা ওপর নির্ভর করে। উদ্দীপকে, যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাধারণ জনগণ বা বিনিয়োগকারীর প্রত্যাশা থাকে শেয়ার বাজার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার ক্রমশ উন্নতি সাধন করেছে। বাংলাদেশের শেয়ার ক্রয়-বিক্রয়ের জন্য দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার ক্রয়-বিক্রয়ে সূচক পদ্ধতি অবলম্বন করে। সাধারণ শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সাধারণ (ক) সকল শেয়ারমূল্য সূচক, (খ) ডিএসই সাধারণ সূচক,(গ) ডিএসই ২০ সূচক নামে তিনটি সূচক ব্যবহার করা হয়।
অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে, আবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক কমে।
