বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর আশু রোগমুক্তি কামনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় শনিবার (৩ অক্টোবর) বাদ আছর হাসপাতাল জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শঙ্কামুক্ত আবুল হাসানাত আবদুল্লাহ
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, কর্মচারীগন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মুসুল্লীরা। মিলাদ পরিচালনা করেন উপজেলা হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজওয়ান হোসেন।
ইত্তেফাক/এএএম
