দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সরকার প্রস্তুত -------রেলমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২২

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বন্যাসহ সব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সরকার প্রস্তুত রয়েছে। শনিবার দেবীগঞ্জ উপজেলায় সাম্প্রতিককালের আকস্মিক বন্যায় করতোয়া নদীর ভাঙনকবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।  মন্ত্রী আরো বলেন, কৃষিজমি ও স্থাপনা রক্ষায় সরকার নদীভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে।

নদীভাঙনে এ এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নদীভাঙন রোধ ও ভাঙা সড়কের ব্যাপারে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীদের নির্দেশ দেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।