ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইসলামপুর ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির এ জরিমানা করেন। নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বরিশালের বাকেরগঞ্জের জামাল মিয়াকে দেড় লাখ টাকা ও সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া এবং ভোলা সদরের মো. মিরাজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
