চট্টগ্রামে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন এলাকার পুকুর থেকে শনিবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।