ভার্চুয়ালি ‘বিজমায়েস্ট্রোজ ২০২০’ শুরু করতে যাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৪

নিত্যব্যবহার্য পণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘বিজমায়েস্ট্রোজ’ নামে একটি ফ্ল্যাগশিপ বিজনেস কেস কম্পিটিশন শুরু করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শেষবর্ষের শিক্ষার্থীদের ‘বাস্তব ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা’ দিতে নিয়মিতভাবে আয়োজন করে আসছে কোম্পানিটি। গৌরবোজ্জ্বল ১০ বছর পেরিয়ে এবছর ১১তম আসর নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে ‘বিজমায়েস্ট্রোজ’। এবারের আসরের থিম রাখা হয়েছে ‘পাওয়ার দ্য ফিউচার’। এবছরের ৪ অক্টোবর বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতাটির প্রথম রাউন্ড শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফরম ‘ফিউচার লিডারস লিগ’ (এফএলএল) ২০২১-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অসাধারণ সুযোগ পাবে। এছাড়া ইউনিলিভারের মর্যাদাপূর্ণ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম—‘ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম’ (ইউএফএলপি) এ নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে।—প্রেস বিজ্ঞপ্তি