১. তথ্য পেতে, বোঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের কী অর্জন করতে হবে? উ:দক্ষতা।
২. আমাদের জীবনে কিসের গুরুত্ব রয়েছে? উ:তথ্যের।
৩. কোনটি আমাদের নতুন কিছু শিখতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে?
উ:তথ্য।
৪. তথ্য বিনিময় একটি কী? উ:প্রক্রিয়া।
৫. কোনটির মাধ্যমে কোন তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়? উ:তথ্য বিনিময়।
৬. আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোনটি বিনিময়ের গুরুত্ব অপরিসীম? উ:তথ্য।
৭. দেশে সংক্রামক রোগ যেমন- ফ্লু ছড়িয়ে পড়বে। এখানে তথ্যটি কী করলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে?
উ:তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে।
৮. আমরা বিভিন্নভাবে কী বিনিময় করতে পারি? উ:তথ্য।
৯. বর্তমানে কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে?
উ:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
১০. কোনটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে? উ:আইসিটি।
১১. কী ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়? উ:আইসিটি।
