ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যুবলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। গতকাল যাত্রাবাড়ী নুর কমিউনিটি সেন্টারে যুবলীগ আয়োজিত নির্বাচনি জরুরি সভায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী বিজয় নিশ্চিত করতে যুবলীগ কাজ করবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন প্রমুখ।
