বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন ও অডিটোরিয়াম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম প্রমুখ। এসময় সংগঠনের সভাপতি বলেন, এবছরের ২৬ ফেব্রুয়ারি অডিটোরিয়ামটি হস্তান্তর করার কথা থাকলেও এখনো করা হয়নি। মনববন্ধন শেষে সংগঠনটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
