মেয়েদের প্রেমের তিন প্রজন্ম

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

g মোহাম্মদ অংকন

 

প্রথম প্রজন্ম (চিঠিপত্র)

প্রেমিকের কাছে চিঠি—

প্রিয়,

আমার একরাশ গোলাপের শুভেচ্ছা নিও। তোমার কথা মনে পড়ল। তাই এই পত্রখানি লিখলাম। ...তোমার পত্রের আশায় রইব।

ইতি

তোমার বিলকিস।

 

প্রেমিকের সঙ্গে দেখা হলে—

তোমাকে না কতবার বলেছি, আমি যে পথ দিয়ে হাঁটি, তুমি সে পথ দিয়ে হাঁটবে না। লোকে দেখলে কী বলবে? যাই হোক, দেখা যখন হলো, আসল কথা বলি। বাজার থেকে আমার জন্য লাক্স সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি ও জুঁই নারকেল তেল কিনে চিঠির সাথে পাঠিয়ে দিয়ো।

 

দ্বিতীয় প্রজন্ম (মোবাইল)

প্রেমিককে ফোন দিয়ে—

হ্যালো, কেমন আছ তুমি? দুপুরে খাইছ? আজ কি কলেজে গিয়েছিলে? আমি যেতে পারি নি তো। এখন কি করছ? বিকালে একটু ফোন কোরো।

প্রেমিকের সঙ্গে দেখা হলে—

যাই হোক, দেখা হয়ে ভালোই হলো। তোমার কথাই ভাবছিলাম। জানো, আমার মোবাইলে একদম টাকা নাই। প্লিজ এখনই ২০ টাকা দিয়ে দাও। এখন যাই। লোকে দেখে খারাপ ভাববে।

 

তৃতীয় প্রজন্ম (ফেসবুক)

ফেসবুকে স্ট্যাটাস—

Bilkis is feeling angry with স্বপ্নের রাজকুমার.

Ami Sei Sob Friend Der Bolci, Jara Okarone Msg Diye Disturb Korchen, Akta Theke Duita Msg Diley Tader Kono Karon Charaii Gift Hocche Block.

 

প্রেমিকের সঙ্গে চ্যাটিং—

কী ব্যাপার, Msg reply দিচ্ছ না কেন? তোমাকে Tag করে ওই Post দিয়েছি যাতে অন্যরাসহ তোমার friend ra আমাকে msg না দেয়। তুমি কি ভয় পাইছ? যাই হোক, তোমার সাথে অনেক দিন হলো দেখা নাই। Video call দেব। টাকা নাই। please recharge করে দাও।

ঢাকা

/ / গ্রন্থনা সাইফুল ইসলাম জুয়েল