বিভিন্ন উপজেলা থেকে রাজশাহীর মোহনপুরের বিধিরপুরের এই হাটে কৃষকরা নিয়ে আসেন সবজি। বাজারে পটোল, মুলা, বরবটি, পেঁপে ও বাঁধাকপির চাহিদা ব্যাপক। তবে বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম একটু বেশি। এসব পটোল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর জন্য বস্তাবন্দি করে পানি দিয়ে ভেজানো হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। ছবিটি গতকালের —আজাহার উদ্দিন