g শিমুল শাহিন
বেশ কিছুক্ষণ ধরে চিড়িয়াখানায় বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়েছিলাম চুপচাপ! সঙ্গে থাকা জুনিয়র অধৈর্য হয়ে বলল, ‘কী ভাই, অনেকক্ষণ ধরে দেখছি বাঁদরের দিকে তাকিয়ে আছেন! কী ভাবছেন?’
বললাম, ‘অনেকক্ষণ ধরে বাঁদরকে লক্ষ করে দারুণ একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি রে!’
জুনিয়র অতি উত্সাহী হয়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, ‘বলেন কী! তা কী আবিষ্কার করলেন ভাই?’
আনন্দে গদগদ হয়ে একটু জোরেশোরেই বললাম, ‘বুঝলি ছটু, কিছুক্ষণ ধরে বাঁদরের বাদাম খাওয়া আর উকুন খাওয়া দেখলাম! বাঁদরের একই ভাবে দুটো জিনিস খাওয়ার ধরন দেখে নিশ্চিত হলাম বাদাম আর উকুনের টেস্ট একই!’
কথা শেষ হতে না হতেই দেখলাম পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত মেয়েদুটোর একজন ‘ওয়াক থুউউ, ওয়াক ওয়াক’ করতে করতে বসে পড়ল!
জুনিয়রকে জিজ্ঞেস করলাম, ‘কীরে ছটু, মেয়েটা এরকম করছে ক্যান? কাহিনি কী?’
জুনিয়র বলল, ‘ভাই চলেন জলদি কেটে পড়ি, মেয়েটা বাদাম খাচ্ছিল!’
রাজশাহী
