মনোহরদীতে মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:১৭

সাইফুল ইসলাম (২০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে কে বা কারা নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। শনিবার রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে মনোহরদী থানা পুলিশ তার বসতঘর থেকে নিহত সাইফুলের লাশ উদ্ধার করেছে। সাইফুল একই গ্রামের মজিবুর রহমানের পুত্র। হত্যাকাণ্ডের ব্যাপারে ঘনিষ্ঠজনদের কেউ কিছু বলতে পারছে না। ঘটনার পর থেকে নিহত সাইফুলের পিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্বজনরা জানিয়েছে, মজিবুর রহমানের চার পুত্র-কন্যা। এরমধ্যে সাইফুল ইসলামসহ তিন জনই মানসিক প্রতিবন্ধী। সাইফুল সব সময় বাড়িতেই পরিবারের সঙ্গে বসবাস করত। তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না বলে জানা গেছে। মনোহরদী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে তার পিতা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।