g খোন্দকার শাহিদুল হক
এক বাজারে বাঙালি এক
কিনতে গেল মুরগি যেই
লাভ ইউ লাভ ইউ শব্দ শুনে
তত্ক্ষণাতে হারায় খেই।
মুরগিরা ক্যান এমন করে
বলবে কথা ইংলিশে
মোরগগুলোও দুষ্টু অতি
তাকে দেখে কিস দিছে।
জিজ্ঞাসিলে বেপারিকে
ব্যাপারখানা কন দেখি
বেপারি কয় বুঝতে হলে
একটু কাছে বন দেখি।
সবই কেনেন বিদেশি আর
মুরগি খোঁজেন মাল দেশি
তাই তো ওরা বুঝতে পেরে
দেখায় রাগে ঝাল বেশি।
ঠাট্টা করে বলছে ওরা
বাঙালিদের স্বভাব এই
মুখে বলে দেশের কথা
অন্তরেতে কিচ্ছু নেই।
