বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ওই কলেজছাত্রীর বড় বোনের করা মামলায় রবিবার (৪ অক্টোবর) আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাসিক ওই কর্মচারীর নাম তাজ মুরাদ লিটন (৩০)। সে প্রকৌশল বিভাগের কম্পিউটার অপারেটর এবং নগরীর তালাইমারী বাদুড়তলার মোশারফ হোসেনের ছেলে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ধর্ষণের শিকার কলেজছাত্রী এক বছর আগে সিটি করপোরেশনে বিশেষ কাজের জন্য যান। সেখানে লিটনের সাথে তার পরিচয় হয়। সেই থেকে লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনে লিটন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ ৩ অক্টোবর ওই শিক্ষার্থীর বড় বোনের বাসায় বিয়ের কথাবার্তা বলার জন্য যায়। এসময় ওই শিক্ষার্থীর বোন আপ্যায়নের খাবার কিনতে দোকানে যায়। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ওই সময় তিনি প্রতিবেশীদের ডেকে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাকে বিয়ের কথা বললে লিটন সবাইকে বুঝিয়ে পরে বিয়ে করবে বলে ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর বোনকে জানান। পরে মতিহার থানা পুলিশে খবর দিলে এসআই সুকান্ত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: মধুখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ওসি জানান, প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষণের শিকার কলেজছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের (ওসিসি) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। লিটনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
ইত্তেফাক/এএএম
