তৃষ্ণা মেটাতে

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:৩০

অস্বস্তিকর কিছুটা গরম ভাব যে এখনো আছে। আর এই পরিবেশে দেহের জন্য প্রয়োজন নানা স্বাদের পানীয়। যা আমাদের দেহের ক্লান্তি দূর করার পাশাপাশি শক্তি বাড়াবে। এবারের আয়োজনে পানীয় নিয়ে তিনটি রেসিপি দিয়েছেন ফাইয়াজ রহমান তুলিপ

সাইট্রাস লাভেলো

 

উপকরণ :ঠান্ডা পানি ১ গ্লাস, লেবুর রস ১/৪ কাপ, বিট লবণ দুই চিমটি, চিনি ৪ চা চামচ, কমলার রস ২ কাপ।

প্রণালি :ব্লেন্ডারে সকল উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

 

 

 

মিন্ট লেমন ম্যারাডোনা

 

উপকরণ :ঠান্ডা পানি ১ গ্লাস, লেবুর রস ১/৪ কাপ, বিট লবণ  ২ চিমটি, চিনি ৪ চা চামচ, পুদিনা পাতা কুচি ১/৪ কাপ।

প্রণালি :ব্লেন্ডারে সকল উপকরণ একসঙ্গে ঢেলে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

 

স্ট্রবেরি রিফ্রেশার

উপকরণ :ঠান্ডা পানি ১ গ্লাস, লেবু ১টি, বিট লবণ  ২ চিমটি, চিনি ৪ চা চামচ, স্ট্রবেরি ২টি পাতলা স্লাইস করা, বরফ কুচি পরিমাণমতো।

প্রণালি :ব্লেন্ডারে পানি নিন ও তাতে সম্পূর্ণ লেবুর রস, স্ট্রবেরি, চিনি, বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাসে এই জুস ছেকে ঢেলে পরিবেশন করুন।