অঞ্জন’স

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:৩০

 ‘উত্সবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’— এই স্লোগান নিয়ে অঞ্জন’স এর প্রতিদিনের পথচলা। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজাকে সামনে রেখে অঞ্জন’স নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিনের আনন্দ উত্সব। এই আনন্দ উত্সবকে আরো বেশি রঙিন করতে অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্রময় পোশাক। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে বিভিন্ন ডিজাইনের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক সহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোমটেক্সটাইল। ওয়েবসাইট :www.anjans.com