শারদীয় দুর্গাপূজা উত্সবকে রাঙিয়ে দিতে ক্রেতাদের পাশে থাকার জন্য কে ক্র্যাফ্ট করেছে বিশেষ আয়োজন। উত্সবকে আরো উত্সবমুখর করার প্রয়াসে পোশাকেও এনেছে উত্সবের আমেজ। পূজার এ বিশেষ আয়োজনের রং, কাপড়ের মান ও বৈচিত্র্যপূর্ণ ডিজাইন ক্রেতাদের সন্তুষ্ট করবে। কটন, কোটা, লিনেন ও জর্জেট কাপড়ে মোটিফ হিসাবে পৌরানিক, মানডালা, মাধুবনী, ফুল, প্রচলিত ফোক স্থান পেয়েছে পোশাকে। মাধ্যম হিসেবে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি সংযুক্ত হয়েছে। ওয়েবসাইট :kaykraft.com
