দেশের প্রতিটি জেলায় ফার্নিচার শিল্পকে পৌঁছে দিতে উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটে বৃহত্ পরিসরে উদ্বোধন করা হলো ব্রাদার্স ফার্নিচারের আরও একটি নতুন শো-রুম। সমপ্রতি শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মো. আজিজ মোল্লা, অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী (জিপি), ব্রাদার্স ফার্নিচার লি.-এর হেড অব মাকেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শী প্রমুখ। শুভ উদ্বোধন উপলক্ষে নতুন এই শাখায় সকল ফার্নিচার ক্রয়ে ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে।
