ওয়াটসনে আস্থা ফ্লেমিংয়ের

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২১:২০

আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে এসে সব সমালোচনার জবাব ব্যাট হাতে দিলেন শেন ওয়াটসন। পাঞ্জাবের বিপক্ষে ৫৩ বলে ১১ চার এবং ৩ ছয়ে অপরাজিত ৮৩ রানের অসাধারণ এক ইনিংসে মুখ বন্ধ করে দিলেন সবার। চেন্নাইয়ের এই ওপেনারের ওপর বিশ্বাস ছিল দলটির কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেন (ওয়াটসন) রান না পেলেও নিজের কাজে কোনো পরিবর্তনই আনেননি। নিজের ওপর তার সবসময় আত্মবিশ্বাস ছিল। আর চ্যাম্পিয়ন ক্রিকেটারদের এটাই শক্তি। শেনকে বাদ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু সে অনুশীলন নেটে দারুণ ছন্দে ছিল। আর তাই তাকে দলে নেওয়া নিয়ে আমাকে দুইবার ভাবতে হয়নি। তার কাজগুলো সঠিকভাবে করছিল। আমি জানতাম, তার রান পাওয়া কেবলই সময়ের ব্যাপার। শেন দলে কোনো ভূমিকা পালন করা, আমাদের দলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।’