হাটহাজারীতে বেকারিকে জরিমানা

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২২:১৩

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এ অভিযানে নেতৃত্ব দেন।