রঙ্গরস

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:০২

মালিক : আমাদের দোকানে যে পচা ঘিটুকু ছিল তা কে কিনল?

কর্মচারী : সাদেক সাহেব।

মালিক : গত বছরের পাঁচ সের আটা?

কর্মচারী : সাদেক সাহেবই নিয়েছে।

মালিক : আর ওই পচা ডিম দশটা?

কর্মচারী : ওগুলোও সাদেক সাহেবই নিয়েছেন।

এ সময় মালিকের মুখটা কালো হয়ে গেল। কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপনার কি অসুখ করেছে?

: না, সাদেক সাহেবের বাসায় আজ আমার দাওয়াত আছে।