২০১৮ সালের আগস্টে বিশ্ববাজারে উন্মুক্ত হয়েছিল গ্যালাক্সি নোট৯। গত বছর বাজারে আসা সেরা ফোনগুলোর মধ্যে একটি হলো গ্যালাক্সি নোট৯। এর কারণ হলো- এই মডেলের ফোনটিতে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ ছিল এবং এস পেন ফিচারটি ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল ৬.৪ ইঞ্চি অ্যামোলেড প্রযুক্তির ডিসপ্লে যা অন্যান্য ফোনগুলোর তুলনায় এটিকে সেরা হতে সহায়তা করেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উজ্জল ছবি দেখার পাশাপাশি ছবির রঙ্গে বৈচিত্র্যও ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে। ব্যবহারকারীদের সারাদিন ব্যাপআপের উদ্দেশ্যে গ্যালাক্সি নোট৯-এ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভৌগলিক বিভিন্ন অবস্থানের কারণে স্মার্টফোনে বিভিন্ন দেশের জন্য কোথাও কোয়ালক-এর স্ন্যাপ ড্রাগন এবং কোথাও এক্সিওন ৯৮১০ চিপসেট ব্যবহার করা করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাং তাদের স্মার্টফোন বিক্রির অঞ্চলকে কেন্দ্র করে আলাদা আলাদা প্রসেসর ব্যবহার করে। ইউকের ব্যবহারকারীরা এক্সিওন ৯৮১০ প্রসেসর ব্যবহার করে। যদিও দুইটি চিপসেটের মধ্যে দাম ছাড়া তেমন কোনো পার্থক্য নেই।
গত বছর আগস্টে গ্যালাক্সি নোট৯ চালু হলেও, একই মাসে গুগলের অ্যান্ড্রয়েড ৯পাই উন্মুক্ত হয়। কিন্তু অ্যান্ড্রয়েড ৮ ওরিওর সঙ্গে স্যাংসাং গ্যালাক্সি নোট ৯ উন্মুক্ত হয়। নতুন সফটওয়্যার উন্মুক্ত হওয়ার আগে থেকেই নতুন আপডেট নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান কাজ শুরু করে দিয়েছে। যাইহোক, স্যামসাং তাদের যথযথা পদক্ষেপের বিষয়ে অনুপস্থিত ছিল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ৯পাই গ্যালাক্সি এস৯ ব্যবহারকারীদের জন্য আপডেট নিয়ে এসেছে। স্যামসাং মোবাইল ও অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ যৌথভাবে জানিয়েছে, গ্যালাক্সি এস৯-এ বড় ধরনের আপডেট এনেছে। যাইহোক, এই সুবিধাটি পেয়েছে উইরোপীয়ান ব্যবহারকারীরা। এটি স্পষ্ট যে, স্যামসাং তাদের রোলআউট থিঙ্কিং বিশ্বের কয়েকটি অঞ্চলকে কেন্দ্র করে। এজন্য নতুন ডিভাইসগুলো নিয়মিত আপডেট উপযোগী কি-না তা যাচাই করা অনেক গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড ৯ পাই প্রথম দিকে গ্যালাক্সি এস৯, এস ৯+ এবং গ্যালাক্সি নোট ৯- জানুয়ারি থেকে ব্যবহার করার কথা ছিল। যাইহোক, টেক জায়ান্টটি সর্বশেষ গুগলের তালিকভূক্ত অনেকগুলো সফটওয়্যারের আপডেট এনেছে। প্রাথমিকভাবে প্রত্যাশা করা হচ্ছে যে, আগামী ফেব্রুয়ারিতে গ্যালাক্সি নোট৯-এর ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৯ পাই এর আপডেট পাবেন।
স্যামসাংয়ের যে মডেলগুলো আপডেটের প্রত্যাশায়—
গ্যালাক্সি এস৯ (জানুয়ারি ২০১৯), গ্যালাক্সি এস৯+ (জানুয়ারি ২০১৯), গ্যালাক্সি নোট ৯ (ফেব্রুয়ারি ২০১৯), গ্যালাক্সি এস ৮ (মার্চ ২০১৯), গ্যালাক্সি এস ৮+ (মার্চ ২০১৯), গ্যালাক্সি নোট ৮ (মার্চ ২০১৯), গ্যালাক্সি এ ৮ (এপ্রিল ২০১৯), গ্যালাক্সি এ ৮+ (এপ্রিল ২০১৯), গ্যালাক্সি এ ৭ (এপ্রিল ২০১৯), গ্যালাক্সি এ৯ (এপ্রিল ২০১৯), গ্যালাক্সি ট্যাব এস৪ ১০.৫ (এপ্রিল ২০১৯), গ্যালাক্সি জে৪ (মে ২০১৯), গ্যালাক্সি জে৪+ (মে ২০১৯), গ্যালাক্সি জে৬ (মে ২০১৯), গ্যালাক্সি জে৬+ (মে ২০১৯), গ্যালাক্সি এ৮ স্টার (মে ২০১৯), গ্যালাক্সি জে৭ ২০১৭ (জুলাই ২০১৯), গ্যালাক্সি জে৭ ডুয়ো (আগষ্ট ২০১৯), গ্যালাক্সি জে৩ ২০১৭ (সে্বেম্বর ২০১৯), গ্যালাক্সি ট্যাব এস৩ ৯.৭ (সে্বেম্বর ২০১৯), গ্যালাক্সি ট্যাব এ ২০১৭ (অক্টোবর ২০১৯), গ্যালাক্সি ট্যাব এক্টিভ২ (অক্টোবর ২০১৯), গ্যালাক্সি ট্যাব এ ১০.৫ (অক্টোবর ২০১৯)। সূত্র : এক্সপ্রেস ডটকো ডট ইউকে
