ছবি ও কথা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:১৫

চলচ্চিত্র স্রষ্টা মৃণাল সেন স্মরণে ১১ জানুয়ারি বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব বাংলাদেশ ও বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার সহ-সভাপতি প্রেমেন্দ্র মজুমদার, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন প্রমুখ। 

বছরের শুরুতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস লন্ডনে ছিলেন। এরপর গেলেন সুইজারল্যান্ড। সেখানকার একটি হোটেলে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া

জাতীয় নাট্যশালার মূলমঞ্চে অনেকদিন পর মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক ‘কইন্যা’। আজ সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম ও সঙ্গীত পরিকল্পনায় রয়েছেন রাহুল আনন্দ

অন্য কেউ নয়, ইনি অভিনেতা আনিসুর রহমান মিলন! ‘জুলি বিউটিফুল’ শিরোনামের একটি ধারাবাহিকে এভাবে দেখা যাবে তাকে। নাটকটিতে তিনি অভিনয় করছেন নাম ভূমিকায়। নাটকটি রচনা ও পরিচালনা করছেন বিপ্লব হায়দার। মিলন ছাড়াও প্রথম লটে শুটিং করছেন মিলন ভট্ট, অ্যানি খান, ওয়ালিউল হক রুমি প্রমুখ।