অনলাইনে ভর্তির সুযোগ পাচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীরা

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৯:৫০

সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায়, কারণ শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। আর তাই শিক্ষা ক্ষেত্রেও এসেছে পরিবর্তনের ছোয়া।  শিক্ষা ব্যবস্থা হতে হবে সুনির্দিষ্টরূপে বাস্তবসম্মত ও কর্মমূখী। কারিগরি শিক্ষাই এখন দেশকে দিতে পারে তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর মূল মন্ত্র। এক্ষেত্রে ড্যাফোডিল পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ব্যতিক্রম না বললেই নয়। আর এই শিক্ষা পরিবারের মধ্যে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান।

করোনার মতো মহামারির সময়েও নিজস্ব অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে ক্লাস, পরীক্ষা, অনলাইন অভিভাবক সভা ও জাতীয় দিবস উদযাপন অব্যাহত রেখেছে ডিটিআই।  কোনো প্রকার জনসমাগম এড়িয়ে বর্তমানে শতভাগ অনলাইনে ভর্তি চলছে। বিস্তারিত ০১৭১৩-৪৯৩১৮৭ নম্বরে কল করে জানা যাবে।  

ডিটিআই পরিচালিত সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো সম্পূর্ণ গভীরভাবে তাত্ত্বিক, ব্যবহারিক ও বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রশিক্ষণ মূলক, যা উচ্চ শিক্ষিত ও বাস্তব জ্ঞানে গুণান্বিত শিক্ষক মন্ডলী এবং সুদক্ষ ল্যাব প্রক্ষিকগণ দ্বারা পরিচালিত। অত্র প্রতিষ্ঠানের কোর্স সমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সকল সুবিধাদিসহ ড্যাফোডিল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুবিধা যুক্ত। টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সিভিল, গ্রাফিক ডিজাইন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, কম্পিউটার শাখায় আপাতত ভর্তি চলছে। অনলাইনে ভর্তি হতে পারবেন http://admission.dti.ac/ এই ঠিকানার মাধ্যমে।