বেলের পাশে মদ্রিচ

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৫৯

ক্যারিয়ারের একটা বড় সময় গ্যারেথ বেলের সতীর্থ ছিলেন লুকা মদ্রিচ। ওয়েলশ ফরোয়ার্ডের উত্থানপতন দেখেছেন খুব কাছ থেকেই। রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের সময়টাকে ক্রোয়াট এই মিডফিল্ডার সম্প্রতি এক সাক্ষাত্কারে দেখলেন বেশ সম্মানের নজরেই। জিদানের সঙ্গে, দলের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন আছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। মদ্রিচ উড়িয়ে দিলেন সেসবকেও। বললেন, ‘লোকে কত কথাই বলে; কিন্তু ড্রেসিং রুমে কারো সঙ্গে গ্যারেথের কোনো সমস্যা ছিল না। সবার ব্যবহার কিংবা কাজের ধরন একরকম হবে না। গ্যারেথ এমনই ছিল; কিন্তু ড্রেসিং রুমে সে পুরোপুরি ভিন্ন মানুষ ছিল।’ তবে শেষদিকের সমালোচনাটা অন্যায্য মনে করেন মদ্রিচ। তিনি বলেন, ‘এটা লজ্জার কারণ শেষ এক-দেড় বছরে সব ভুলে যাওয়া হয়েছিল। এটা তার প্রতি অন্যায্যই করা হয়েছে।’