সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে মহানগর উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙে ১৭টি ল্যাপটপ চুরি করা হয়েছে। জানা যায়, ১ নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকায় অবস্থিত মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সংঘবদ্ধ চোরের দল হানা দেয়। চোরেরা স্কুলের তালা ভেঙে ও গ্রিল কেটে কস্পিউটার রুমে প্রবেশ করে ১৭টি ল্যাপটপ ও কম্পিউটারের বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে যায়। এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক জানান, এ বিষয়ে আমরা থানায় একটি জিডি করেছি।
এ ব্যাপারে মডেল থানার এস আই আতিকুল ইসলাম বলেন, সন্দেহভাজন হিসেবে স্কুলের নৈশ প্রহরী সাইফুল ইসলাম (৩৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
