করোনাকালীন সময় সমাজকল্যাণের কুসুমকলি স্কুলের গরিব অভিভাবকদের মাঝে উপার্জন করার উপকরণ সহায়তা দিয়েছেন ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ। রাজধানীতে বুধবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ। এসময় ঢাকা লেডিস ক্লাব সমাজ কল্যাণ বিভাগ স্কুলের হতদরীদ্র কর্মহীন মোট ২১ জন অভিভাবকদের মাঝে রিক্সা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লেডিস ক্লাবের সভাপতি রুমঝুম কবির, সহ-সভাপতি দূর আফসান চৌধুরী, সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির, সাবেক সভাপতি গুলশান আরা হক, সাবেক সাধারণ সম্পাদক জোবেদা বার চৌধুরী, কামরুন্নেসা আশরাফ, নিলু বিলকিস, রাফিয়া রহমান, ফাইজুন্নেসা মুনা, শাহনাজ মাহমুদ মিতা, রোকসানা বার চৌধুরী, রোকসানা হাসান ইরা, ইসরাত জাহান লীনা, বিলকিস হাবিব, লুৎফুন্নেসাসহ লেডিস ক্লাবের আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক ফাইজুন্নেসা মুনা জানান, আমাদের এই সহায়তা কার্যক্রম একটি চলমান কর্মসূচি। আমাদের এই কার্যক্রম নিয়মিত থাকবে বলেও তিনি জানান।
যাদের উপকরণ সহায়তা দেয়া হলো তাদেরকে নিয়মিত আমাদের নিজস্ব মনিটরিং টিম তদারকি করবে, এ তদারকির জন্য আমাদের স্কুলের ১২ জন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি আরো জানান।
নারী নেত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনি মিসেস কামরুন্নেসা আশরাফ বলেন, সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে আমরা মানব কল্যাণে এ জাতীয় কাজের উদ্যোগ নিয়ে থাকি যাতে করে সমাজ উপকৃত হতে পারে।
ইত্তেফাক/এসআই
