মজুরি বাস্তবায়নের দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৪৯

চা-শ্রমিকদের মজুরি ও বোনাসের ব্যাপারে নতুন চুক্তি সম্পাদন ও বাস্তবায়নের দাবিতে বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সবকটি চা-বাগানে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন বৈরী বলেন, চুক্তির মেয়াদ ২৩ মাস অতিক্রম করার পরও মালিকপক্ষ নতুন চুক্তি সম্পাদন করছে না।

চা-সংসদ সিলেট শাখার সভাপতি গোলাম শিবলী জানান, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১০২ টাকা থেকে ১১০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হলে তারা তা গ্রহণ করেননি।