ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় একজন আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা 

ভূরুঙ্গামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত রিকশাটি উদ্ধার করেছে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলার ব্যাপারীর হাট থেকে। আটককৃত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি চর ধাউরারকুটি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। উল্লেখ্য, সোমবার রাতে কে বা কারা খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ওরফে মজু পাগলাকে গলাকেটে হত্যা করে বরই তলা ব্রিজের নিচে ফেলে নতুন অটোরিকশাটি ছিনতাই করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করে।

ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।