গাইবান্ধায় নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের পুলবন্দি এলাকায় আলাই নদীর ব্রিজের নিচ থেকে গতকাল শনিবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় নবজাতক ছেলে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, নবজাতকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।