গফরগাঁওয়ে খেলাঘর আসরের শীতবস্ত্র বিতরণ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গফরগাঁওয়ে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পদ্মা গ্রুপের পরিচালক ইশতিয়াক আহমেদ সোহেলের সহযোগিতায় মুক্তপায়রা খেলাঘর আসর ও সূর্যসারথি খেলাঘর আসরের ব্যবস্থাপনায় পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হাসান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী আতাউর রহমান মিন্টু, মুক্তপায়রা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন প্রমুখ।
কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার
উদ্যোগে কম্বল বিতরণ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জেপির সভাপতি মাহাবুর রহমান খান, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এমএ রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপারা পারসাতুরিয়া ইফপির চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউপি চেযারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক কাউযুম শেখ প্রমুখ। এ বিতরণ কাজের সমন্বয় করেন দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।
বকশীগঞ্জে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলা বিআরডিপির পক্ষ থেকে স্থানীয় এমপি আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়। বিআরডিবির চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজির নেতৃত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মানিক সওদাগর, সাবেক সভাপতি আজহারুল ইসলাম সাজু, সাইদুজ্জামান ফুলু, বিভিন্ন শাখা ম্যানেজার ও বিআরডিবির কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
নেত্রকোনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি মানসম্মত প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক নেত্রকোনা সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান। অন্যদের মধ্যে আলোচনা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান।
শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় উত্তীর্ণ গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গত শুক্রবার স্কুল ব্যাগ বিতরণ করা হয়। স্বেচ্ছসেবক মো. সোহেল রানার উদ্যোগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে ওই ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক খন্দকার আবিদা সুলতানা। অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক মো. সোহেল রানাসহ অন্যরা শিক্ষার্থীদের হাতে ওই স্কুল ব্যাগ তুলে দেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক আমির হোসেন, রাসেল জোতদার, বীথি, জাকির মামুন, সুমন, সিনথী, মোতালেব, মশিউর, রফিক, বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দাকোপে রামকৃষ্ণ সেবাশ্রমের
উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দাকোপ (খুলনা) সংবাদদাতা স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস উপলক্ষে জার্মানি প্রবাসী ইঞ্জিনিয়ার স্টিফ রায় ও খুলনার দাকোপের পোদ্দারগঞ্জ বাজারস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি শংকর কুমার মোড়লের আর্থিক সহযোগিতায় সেবাশ্রমের উদ্যোগে গতকাল শনিবার গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে সেবাশ্রমের সভাপতি বিশ্বনাথ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক পরিতোষ সরদারের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শীতল চন্দ্র জোয়াদ্দার, বিশ্বজিত রায়, উদয় শংকর বিশ্বাস, নারায়ণ চন্দ্র হালদার, খোকন মল্লিক, প্রতাপ বালা, নিহার রঞ্জন রায়সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লাপাড়ায় তানভীর ইমাম এমপিকে নাগরিক সংবর্ধনা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়ার নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর ইমামকে শনিবার উল্লাপাড়া পৌরসভা থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সিরাজগঞ্জ রোড থেকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তানভীর ইমামকে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপত্বিতে সংবর্ধনা সভায় তানভীর ইমাম উল্লাপাড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই জনপদের সকলের সহযোগিতা চান। সেই সাথে এই জনপদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদ মুক্ত রাখার অঙ্গীকার করেন। সংবর্ধনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, মাহবুব সারোয়ার বুকুল, রিবলি ইসলাম কবিতা, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
দেবীগঞ্জে কম্বল বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে শনিবার শীতার্থ মানুষের মাঝে ১৫ শত কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ, দন্ডপাল ও সুন্দরদীঘি ইউনয়নে ১৫ শত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার শুবল চাকমা। উপজেলার টেপ্রীগঞ্জ বাবুরহাট নামক স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার শুবল চাকমা। অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রোকনুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার দিনাজপুর দিনাজপুর জেলা চাউলকল মালিক গ্রুপের আয়োজনে গতকাল শনিবার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন ও সেক্রেটারি সুজাউর রব চৌধুরী। শহরের পুলহাটের মালিক গ্রুপ অফিস কার্যালয় শীতবস্ত্র বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান, ফরহাদ মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান, মোকাদ্দেস হোসেন, মোকছেদুর রহমান, মোকারম হোসেন, নূর আলম, মাকদুম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম বাবু, মোঃ মোকাদ্দেছুর রহমান তুহিন, আজিজুল ইকবাল চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রতাপ শাহা পানু, সাবেক দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।
ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইনসে ১ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামপুরে পরিবার পরিকল্পনা অফিস উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা স্টোর কাম অফিস ভবনের উদ্বোধন ও পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২, (ইসলামপুর) আসনের নবনির্বাচিত এমপি মো. ফরিদুল হক খান দুলাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) আবু সুফিয়ান, পৌর মেয়র আব্দুল কাদের সেক প্রমুখ।
কালীগঞ্জে শীতবস্ত্র বিতরণ
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জে শীতার্ত মানুষজনের মাঝে কম্বল বিতরণ করলো উন্নয়ন ধারা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার করিম উদ্দিন আহমেদ ইনডোর স্পোর্টস এন্ড স্কাউটস কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। উন্নয়ন ধারা সংগঠনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কবি সরমিন আরা হক বীথি, কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আরিফ প্রমুখ। উপজেলার দুইশত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।
সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক। লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন। তিনি শনিবার সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন এমএ রশিদ শাহ সম্রাট, গেস্ট অব অনার ছিলেন লায়ন শামসুল আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া প্রমুখ।
