গত ২ অক্টোবর সোশাল মিডিয়ার একটি টাকশোতে লুকাস ব্যাটারি কতৃপক্ষের কাছ থেকে ৫৫০ কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে উল্লেখ করা হলে এমন তথ্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে লুকাস কর্তৃপক্ষ।
লুকাসের কতৃপক্ষের দাবি, ড. কনক সারোয়ার, মেজর (অব.) দেলোয়ার হোসেন এবং ইলিয়াস হোসেন উপস্থিত থাকা ওই টকশো তে মেজর (অব.) দেলোয়ার হোসেনে লুকাস ব্যাটারির কাছ থেকে ৫৫০ কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে যে তথ্য দিয়েছেন তা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, প্রকৃত পক্ষে লুকাস ব্যাটারির কাছে কেউ কোনো প্রকার চাঁদা দাবি করে নাই। এরূপ বক্তব্যের কারণে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, যা খুবই অনাকাঙ্খিত।
সংবাদ সম্মেলনে, এমন খবর বন্ধসহ এই ধরনের অপপ্রচার রোধে প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানান লুকাস কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এসি
