ভেলকিবাজি

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:০১

ছুটতে দেখে ফলের খাঁচা

চমকে গেলেন মঞ্জু চাচা

ভূত বাবাজির ভেলকিবাজি নয় তো...!

খাঁচার নিচে কুকুর একটা আটকে ছিল হয়তো।

 

ঘাবড়ে গেলেন আঞ্জু চাচি

খাটতলে কে দিচ্ছে হাঁচি

সঙ্গে বিকট গর-গর-গর শব্দ...!

কাঁথার ভাঁজে বিড়াল একটা হয়েছিল জব্দ।

 

রঞ্জু হঠাত্ পালিয়ে গেল

চরম রকম ভয় যে পেল

আমার মুখে মুখোশ ছিল তাই কি...!

আর আমি আর চাই কী...!!