বিগ ব্যাশ শেষ প্যাটিসনের

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০৪

অস্ট্রেলিয়া ও ব্রিসবেন হিটের দূরন্ত ফাস্ট বোলার জেমস প্যাটিসনের এবারের মতো বিগ ব্যাশ শেষ হয়ে গেছে। পিঠের পাশের দিকের এক চোটে তার আর বিগ ব্যাশের বাকী ম্যাচগুলো খেলা হবে না। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে গ্যাবায় গত বৃহস্পতিবার ৮ উইকেটে হারা ম্যাচে এই চোট পান প্যাটিসন। ২০১৭ সাল থেকে পিঠের ইনজুরিতে ভুগছিলেন এই গতি তারকা। তবে সম্প্রতি দারুণভাবে ফিরে এসেছেন মাঠে। এবারের বিপিএলে তিনি ছিলেন ভয়াবহ গতির এক বোলার। গতি দিয়েই ভড়কে দিয়েছেন ব্যাটসম্যানদের। ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এবং ৬.৭৬ ইকোনমিতে বল করেছেন। শেফিল্ড শিল্ডেও ভালো বল করেছেন। প্যাটিসনের এই ইনজুরি অস্ট্রেলিয়ার জন্যও খারাপ খবর। কারণ, ইনজুরি থেকে সেরে ওঠায় পরের সিরিজে টেস্ট দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা ছিল।