মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:০৮

মিজানুর রহমান চৌধুরী

সেনবাগ বার্তার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ বাদ জুমা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নিজ গ্রাম বাতাকান্দিতে চারটি মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মরহুমের ছোট ভাই সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন।