মিডফিল্ডার সেস্ক ফ্যাবরেগাস ফরাসি লিগের ক্লাব মোনাকোয় চলে যাচ্ছেন। এ ব্যাপারে চেলসির সাথে মোনাকোর সমঝোতাও হয়েছে। ৩১ বছর বয়সী ফ্যাবরেগাস চলতি মৌসুমে স্টামফোর্ড ব্রিজে উপেক্ষিত হচ্ছিলেন। তাছাড়া স্প্যানিশ ফুটবলারটির মেয়াদও শেষ হয়ে যাবে এ বছরের জুনে। সে কারণেই এই পরিস্থিতি। ফ্যাবরেগাস সাড়ে তিন বছরের চুক্তিতে ফরাসি লিগের শীর্ষ এই ক্লাবে গেলেন। ২০১৪ সালে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ফ্যাবরেগাস। এরপর হোসে মরিনহো ও আন্তনিও কন্তের দলে গোড়ার দিকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। উভয় দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছিলেন তিনি। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে চেলসিতে মাউরিজিও সারির আগমনের ফলে ফ্যাবরেগাসের চেলসি ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। কারণ সারি তার সাবেক ক্লাব নাপোলির মিডফিল্ডার জোর্গিনহোকে আনলে স্প্যানিশটি জায়গা বেদখল হয়ে যায়।
