গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:৫৩

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তোফাজল হোসেনের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বানিয়ারচালার একটি রেস্টুুরেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর সার্কেলের ইন্সপেক্টর মো. জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিদায়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজল হোসেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আ. রাজ্জাক, আ. বাতেন চেয়ারম্যান, ফিরোজ মিয়া, রফিক মাস্টার, আজিজুল হক, মো. মহসিন প্রমুখ। পরে বিদায়ি পুলিশ কর্মকর্তাকে এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।