ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেটে
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে উত্সবমুখর পরিবেশে শুরু হওয়া ইস্পাহানি কর্পোরেট টি-২০ ক্রিকেটে এফএমসি গ্রুপ ও সায়ারা এগ্রো ফার্ম শুভ সূচনা করেছে।
গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় এফএমসি গ্রুপ ৬ উইকেটে সিটি কর্পোরেশনকে পরাজিত করে। টসে জিতে সিটি কর্পোরেশন ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ৮৫ রান। জবাবে এফএমসি গ্রুপ ১১.৪ ওভারে ৪ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে জয়ের নোঙরে পৌঁছে। এফএমসি গ্রুপের কফিল উদ্দিনকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়।
একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় সায়ারা এগ্রো ফার্ম একই ব্যবধানে পরাজিত করে ইস্পাহানি গ্রুপকে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইস্পাহানি সংগ্রহ করে ১৩১ রান পরবর্তীতে সায়ারা গ্রুপের টার্গেট পূর্ণ হয় (১৩৬) ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে।
চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ক্রিকেট কমিটির ভাইস-চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, আবুর হাসেম, আলী আব্বাস, কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর, যুগ্ম সম্পাদক শওকত হোসেন প্রমুখ।
