এএফপি
বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রার্থী-তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
কিম সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইভাঙ্কা ও হ্যালির পাশাপাশি এ পদের প্রার্থী তালিকায় আরো অনেকের নাম আসছে। এদের মধ্যে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রিনও রয়েছেন।
শুক্রবার মার্কিন অর্থ বিভাগের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে।
