চলতি মাসে ১০ শতাংশ তেল রপ্তানি কমাবে সৌদি

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:১১

 এএফপি

গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৪০ শতাংশ। যার জের ধরে বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দামও কমেছে ক্রমাগত। তাই ‘ভারসাম্য’ আনতে এবার জানুয়ারি মাস থেকেই অপরিশোধিত তেলের রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিল সৌদি আরব। এর ফলে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আল ফালিহ রিয়াদে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছরের নভেম্বরে আমাদের দৈনিক রপ্তানি ছিল গড়ে ৮০ লাখ ব্যারেল। এ বছরের চলতি মাসেই সেটি ১০ শতাংশ কমিয়ে ৭২ ব্যারেলে নামিয়ে আনা হবে। শুধু তাই নয়— ফেব্রুয়ারিতে তেলের সরবরাহ আরও এক লাখ ব্যারেল কমানোর পরিকল্পনা আমাদের রয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় সৌদিও রপ্তানি কমালে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা আরও বাড়বে।