মাগুরায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৩

মাগুরা প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলার  বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামে শতবর্ষের প্রাচীন ঘোড়দৌড় প্রতিযোগিতা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় ১৩টি ঘোড়া অংশ নেয়। মাগুরার মাইজপাড়া গ্রামের আখতার সর্দারের ঘোড়া ১ম , ধলহরা গ্রামের হারুন মিয়ার ঘোড়া ২য় এবং নাওভাঙ্গার হাবিবুর রহমানের ঘোড়া ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  এ বছর ছিল ১১১ তম মেলা । বড়রিয়া  গ্রামে প্রতিবছর বাংলা ২৮ পৌষ এ ঘোড়াদৌড় উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় নানা ধরনের পণ্য উঠেছে। রবিবার রাতে মেলা শেষ হবে      —ইত্তেফাক