বেসিক ব্যাংকের সঙ্গে ইউনাইটেড হাসপাতালের চুক্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৯

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন এবং ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ডা. সাগুফা আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার স্মারকের আওতায় বেসিক ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীরা ইউনাইটেড হাসপাতাল থেকে সব প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং সংশ্লিষ্ট পরীক্ষা এবং রোগীর শয্যা ভাড়ার ওপর বিশেষ ছাড় পাবেন।—প্রেস বিজ্ঞপ্তি