স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শনিবার তিনি নিজেই এই খবর দিয়েছেন।
সদ্যজাত পুত্রসন্তানের ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।’
গত বছরের ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিরাজ। অনূর্ধ্ব ১৯ দলের সাবেক এই অধিনায়ক এখন তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টে খেলার অপেক্ষায় আছেন। তিনি খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের হয়ে।
