ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বরাবরই প্রত্যাশার চাপ মেটাতে ব্যর্থ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যদিও গুনে থাকেন মোটা অঙ্কের পারিশ্রমিক। এই ব্যাপারে বীরেন্দ্র শেবাগ বলেন, ‘জানি না, ম্যাক্সওয়েলের জ্বলে ওঠার জন্য আর কেমন ক্ষেত্র প্রয়োজন। সানরাইজার্সের বিপক্ষে সে বেশ আগেই উইকেটে গিয়েছে, অনেক ওভার বাকি ছিল। কিন্তু ব্যর্থ হয়েছে। এর আগে শেষ দিকে নেমেছে, কোনো চাপ ছিল না, তখনো পারেনি। আমি তার মানসিকতাই ঠিক বুঝি না। প্রতিবারই একই গল্প। বিশাল মূল্যে নিলামে কেনা হয় তাকে, কিন্তু ফল সেই একই। তার পরও দলগুলোতার পেছনে ছোটে।’
