প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল শিক্ষাবৃত্তি ও চিকিত্সা ভাতা

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:১৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গতকাল ‘আমরা জোনাকির দল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হুইল চেয়ার, শিক্ষাবৃত্তি ও চিকিত্সা ভাতা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে কুলিয়াদি এলাকার হাজী মহিউদ্দিন ভুঁইয়া আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জামির হোসেন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম তমিজউদ্দীন রাজ, ফজলুল করিম মোল্লা, শিক্ষানুরাগী মহিউদ্দিন ভুঁইয়া, হাজী মহিউদ্দিন ভুঁইয়া আইডিয়াল স্কুলের সভাপতি আমজাদ হোসেন ভুঁইয়া, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন রনি, বাদল তালুকদার প্রমুখ।