সেই চার শিশুকে আজ হাইকোর্টে হাজির করা হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৪৫

যশোর অফিস

বরিশালের সেই চার শিশুকে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হাইকোর্টে উপস্থিত করা হবে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঐ চার শিশুদের অভিভাবকসহ উপস্থিত থাকতে হবে। বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ভিকটিম শিশুর ধর্ষণসংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশ পাওয়ার পর গত শুক্রবার সকালে চার শিশুকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে প্রশাসন। এর আগে গত মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুর বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত শিশুদের বয়স ১০ থেকে ১১ বছর।