মেঘনা পেট্রোলিয়ামের ৩৬০ কোটি টাকা মুনাফা অর্জন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৫

চট্টগ্রাম অফিস

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বিগত অর্থবছরে ৩৬০ কোটি ৪১ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এতথ্য জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়। আগ্রাবাদ সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং কোম্পানির পরিচালক পর্ষদের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় কোম্পানির পরিচালক পর্ষদের পরিচালকবৃন্দের মধ্যে অতিরিক্ত সচিব তহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।