এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন গত শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ
০০০
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের। এ সময় ব্যাংকের পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের প্রধান মো. আবুল কালাম আজাদ, কার্ড ডিভিশনের প্রধান তানভীর আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন প্রমুখ
০০০০০
চট্টগ্রামে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি মাকসুদুর রহমান, পরিচালক মোহাম্মদ আইয়ুব, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক প্রমুখ
